মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪২ সময় দেখুন

ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধারকারী দলের তৎপরতায় রেলপথ সচল হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহর অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনটির পাওয়ার কারের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা কয়েক ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত বগিটি পুনরায় লাইনে তোলা সম্ভব হয়। এরপর দুপুরের দিকে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলাচল করেছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, “পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষ হওয়ার পর রেলপথে চলাচল স্বাভাবিক হয়েছে।”

ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD