সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ধরার খাল পূনঃখননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার: তিতুমীর সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে পপুলেশন সায়েন্স বিভাগের সেমিনার নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। ত্রিশালে স্কুল ও ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ত্রিশাল পৌর বিএনপির সভাপতি প্রয়াত আলেক চাঁন দেওয়ানের স্মরন সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিজেই নিশ্চিত করলেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে গবেষক ড. মো. সফিকুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০২ সময় দেখুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সফিকুল ইসলাম। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। বুধবার (১০ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ আল-আমীন, সদ্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) মোঃ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সফিকুল ইসলাম উচ্চশিক্ষা অর্জন করেছেন Shanghai University থেকে গ্লোবাল স্টাডিজে পিএইচডি এবং Lund University থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি ডিগ্রি লাভের মাধ্যমে। তিনি আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও একাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন। ২০১৮ সালে Guangxi University-এর চায়না-আসিয়ান রিসার্চ ইনস্টিটিউটে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেন এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

চবিতে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তুলনামূলক রাজনীতি, নির্বাচন শাসন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি, চীন-দক্ষিণ এশিয়া সম্পর্ক ও বঙ্গোপসাগরীয় ভূরাজনীতি তাঁর গবেষণার উল্লেখযোগ্য ক্ষেত্র।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) ড. সফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD