শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, বদলি দুই এসিল্যান্ড ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি

প্রাথমিকে যুক্ত হচ্ছে শিল্প ও সংস্কৃতি শিক্ষা, ২০২৮ থেকে পূর্ণাঙ্গ কারিকুলাম

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসছে। আগামী বছর থেকেই চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে “শিল্প ও সংস্কৃতি” বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১০ জুন) মন্ত্রণালয়ের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, নতুন বইয়ে চারটি প্রধান ক্ষেত্র থাকবে—চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা। আর ২০২৮ সালের মধ্যে এই বিষয়গুলো পুরোপুরি নতুন কারিকুলামের অংশ হিসেবে চালু করা হবে। সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা, চারুকলা ও নৃত্যকলা বিভাগের শিক্ষকরা অংশ নেন। সেখানে প্রাথমিক পর্যায়ে সাংস্কৃতিক শিক্ষার বিস্তার, নতুন কারিকুলাম তৈরি এবং দক্ষ শিক্ষক তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে শুধু শিক্ষার মানই বাড়বে না, বরং সংগীত, নাটক, নৃত্য ও চারুকলা বিষয়ে প্রশিক্ষিত হাজারো তরুণ-তরুণীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আগামী পাঁচ বছরে এ খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে গড়ে তুলতে যৌথভাবে প্রশিক্ষণ ও পাঠ্যক্রম উন্নয়ন করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, সাংস্কৃতিক শিক্ষাকে শুধু সহশিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের মূল অংশ হিসেবে প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD