সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠ ও আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠান ৬নং ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ইব্রাহিম খলিল জনকল্যাণ, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার নয়, ভাষায় সংযম জরুরি: মুশফিকুল ফজল আনসারী কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন মেসি না এমবাপ্পে, ২০২৫-২৬ মৌসুমে কে এগিয়ে? এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জন, এবার মুখ খুললেন এস্টার এক্সপোসিটো প্রাথমিক শিক্ষায় চতুর্থ-পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক মার্শাল আর্ট

জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী

বিনোদন ডেস্ক:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৪১ সময় দেখুন

স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন জাহের আলভী। পরে শুনানিতে তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, বাদীপক্ষ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর দাবি জানায়।

জামিন আবেদনে আলভী দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়েকে কেন্দ্র করে ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা থেকে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, ঘটনার সময় তিনি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়।

উল্লেখ্য, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইভনাত ইকরা। তাদের এক ছেলে সন্তান রয়েছে। একই মামলায় এর আগে আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD