রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহাম্মদপুরের অপরাধীদের ‘যেকোনো মূল্যে নির্মূল’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন আগামীকাল টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু আমার প্রধান শক্তি হচ্ছে ত্রিশালের সাধারণ মানুষ, ডাঃ লিটন এমপি ত্রিশালে ছাত্রদলের ইউনিয়নভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন রাস্তার জায়গায় পাড় বানিয়ে পুকুর খনন কোনো ভাবেই আর মেনে নেয়া হবে না সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদারের দায়িত্ব গ্রহণ সংসদে এমপির পরিবারের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত বক্তব্য নিয়ে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাছ শিকারির

রাস্তার জায়গায় পাড় বানিয়ে পুকুর খনন কোনো ভাবেই আর মেনে নেয়া হবে না সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

রাস্তার জায়গায় পুকুরের পাড় বানিয়ে পুকুর খনন করবে আর সরকারি রাস্তা ধ্বংস হবে এটা আর মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংস ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা.মাহাবুবুর রহমান লিটন।

১৯ জুন শুক্রবার দুপুরে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালিরহাট বাজার থেকে বালিয়ারপাড় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানের এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন বলেন, “রাস্তায় একদিক দিয়ে উন্নয়ন কাজ যাবে, আর পুকুর মালিকদের কারণে রাস্তা ভেঙে চলে যাবে এটার একটা শেষ সমাধান হওয়া দরকার। এটি শুধু ত্রিশালের সমস্যা নয়, সারা বাংলাদেশের সমস্যা।” এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তিনি জাতীয় সংসদে কথা বলবেন বলেও জানান।

পুকুর খননের কারণে রাস্তার ক্ষতি রোধে দ্রুতই একটি তদারকি কমিটি গঠন করা হবে বলে জানান সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন । এসময় তিনি এলাকার জনগণের দুর্ভোগ লাঘবে আগামী ১০ দিনের মধ্যে এই রাস্তার চলমান কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন ।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জোবায়েত হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফিরোজ নুন, কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD