মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার অনুষ্ঠিত ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না—আল্লাহর সাহায্য অতি নিকটে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণে উচ্চপর্যায়ের বৈঠক ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেলো দুই যুবকের ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে বিরোধ, নোয়াখালীতে যুবকের আত্মহত্যা কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফাইনাল ম্যাচ দেখেছিলেন রাতে আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারে গুরুত্ব নারী শিক্ষার্থী হেনস্তার সংশ্লিষ্টতার দায়ে কার্যক্রম স্থগিত জাককানইবির সাংবাদিক ফোরাম

কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফাইনাল ম্যাচ দেখেছিলেন রাতে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ চাষী ক্লাব এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি ভ্যান চালাতেন।

স্বজনরা জানান, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ দেখে ভোরের দিকে বাড়ি ফেরেন সুমন। এরপর নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের বন্ধু রিপন আলী জানান, আর্জেন্টিনা দলের প্রতি তার প্রবল সমর্থন ছিল। ফাইনাল ম্যাচ উপলক্ষে বন্ধুদের জন্য খাবারের ব্যবস্থাও করেছিলেন তিনি। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ আর্জেন্টিনার পরাজয়ের বিষয়টি নিয়ে নানা আলোচনা করলেও, পুলিশ বলছে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD