বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রোটারি ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংস্কৃতিক সংগঠন ও এতিমখানায় ২৬ লাখ টাকার অনুদান ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি জাহিদুল হাসান, বদলি আতাউল কিবরিয়া স্কুল পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসকের ‘ক্লিন সানডে’ ঘোষণা পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপিসহ ১৪ কর্মকর্তার বদলি-পদায়ন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ফল উৎসব গাজীপুর আদালতের গারদখানা থেকে পালানো আসামি ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহে গ্রেপ্তার পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে শেরপুরে বন্যা পরিস্থিতি, ভেঙে গেল বেইলি ব্রিজ; পানিবন্দি ৩ শতাধিক পরিবার মাগুরায় পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি জাহিদুল হাসান, বদলি আতাউল কিবরিয়া

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২০ সময় দেখুন

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে। তার স্থলে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আতাউল কিবরিয়া সিআইডির ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজির দায়িত্ব গ্রহণ করবেন।

এছাড়া একই রদবদলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, র‌্যাব, সিআইডি, পুলিশ সদর দপ্তর, পাবনা জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটে একাধিক কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD