শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য মেসিদের উদ্দেশে ইনফান্তিনোর বার্তা: ‘তোমাদের লড়াই বিশ্বকে অনুপ্রাণিত করেছে’ জুলাইয়ের তিন সপ্তাহেই ময়মনসিংহ মেডিকেলে ২২০ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ৫ বাবার দাফন শেষে রাতেই কাজে, পরদিন এইচএসসি পরীক্ষা—সংগ্রামী ইকনের গল্প নবযোগদানকৃত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রোটারি ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংস্কৃতিক সংগঠন ও এতিমখানায় ২৬ লাখ টাকার অনুদান

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৪ সময় দেখুন

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই। এ জন্য সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন নীতিগত সংস্কার বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, “ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসাবান্ধব নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ চায়, আমরা এক হয়ে কাজ করতে চাই।”

তিনি জানান, বিনিয়োগ সহজ করতে ভ্যাট ও কর পরিশোধ প্রক্রিয়া সরলীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার অংশীদারত্বের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD