শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। ত্রিশালে স্কুল ও ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ত্রিশাল পৌর বিএনপির সভাপতি প্রয়াত আলেক চাঁন দেওয়ানের স্মরন সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিজেই নিশ্চিত করলেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য মেসিদের উদ্দেশে ইনফান্তিনোর বার্তা: ‘তোমাদের লড়াই বিশ্বকে অনুপ্রাণিত করেছে’ জুলাইয়ের তিন সপ্তাহেই ময়মনসিংহ মেডিকেলে ২২০ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ৫

নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন।

রিপোর্টার নাম :
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে শিশুদের বিনোদনের নতুন সংযোজন নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। বুধবার (২৩ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শিশুপার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনের পর ত্রিশাল পৌরসভা হলরুমে সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটনের ত্রিশাল পৌরসভায় আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল পৌরসভার প্রশাসক আরাফাত সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ, পৌরসভার সচিব নওশীন আরা, ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম-আহ্বায়ক মো. আনিছুর রহমান মৃধা, ত্রিশাল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী ও মো. আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলনসহ উপজেলা, থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, সুধীজন, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ ত্রিশালের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD