মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্লিন তারাকান্দা’ অভিযানে পরিচ্ছন্নতার আহ্বান, নাগরিক দায়িত্বের ওপর জোর ত্রিশালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া ইয়াবার ছোবলে বিপন্ন তরুণ প্রজন্ম, বাড়ছে আসক্তির ভয়াবহতা প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিনে প্রধানমন্ত্রীর সহায়তার আশ্বাস টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন গভীর নিম্নচাপের প্রভাবে পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারি বর্ষণ দেশেই উন্নত হেপাটাইটিস বি চিকিৎসা নিশ্চিতের ওপর জোর দিলেন সমাজকল্যাণমন্ত্রী

সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬ সময় দেখুন

দেশের সিটি কর্পোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজারকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দেড় শতাধিক বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, কক্সবাজারকে সিটি কর্পোরেশনে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এ সময় চট্টগ্রাম ওয়াসার কার্যক্রমের অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা অতিক্রম করে বর্তমানে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। পাশাপাশি দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে, যা চট্টগ্রাম ওয়াসার ইতিহাসে সর্বোচ্চ বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুবের রহমান শামীম।

তার নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD