সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

ময়মনসিংহে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২৭ সময় দেখুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাসেবার চাপও বৃদ্ধি পেয়েছে।
২৯ জুলাই বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা এবং গত ২৭ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল ৭টা পর্যন্ত ডেঙ্গু ওয়ার্ডে ৪৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৫৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৬ জন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

তিনি ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD