সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

ত্রিশালে অনুমোদনহীন ভবন নির্মাণে দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৩২ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা এলাকায় অনুমোদনহীনভাবে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) দুপুরে ত্রিশাল পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভবনের নকশা অনুমোদন না নিয়ে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করায় ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সংশ্লিষ্ট ধারায় দুই ভবন মালিককে জরিমানা করা হয়। এর মধ্যে কাজল মোদক, পিতা—মৃত জীবন মোদককে ১ লাখ টাকা এবং ফেরদৌস মোর্শেদ, পিতা—শহীদুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ত্রিশাল থানার পুলিশ সদস্য, ত্রিশাল পৌরসভা এবং ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

জনস্বার্থে অনুমোদনহীন ও অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD