মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ত্রিশালে বিএনপির আলোচনা সভা গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী বদলি-পদায়ন ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যাকাণ্ডে নতুন মোড়। খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকা কেজি দরে চাল ফুলবাড়ীয়ায় সেবামূলক কাজে বাধা এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল টেক্সটাইল সিটিতে শ্রমিক নিয়োগে অনিয়মের অভিযোগ, ক্ষোভ শ্রমিকদের কর্নেল অলির বক্তব্যের জবাবে রাশেদ খানের পাল্টা অভিযোগ ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবি, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ ত্রিশালে অনুমোদনহীন ভবন নির্মাণে দেড় লাখ টাকা জরিমানা

ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যাকাণ্ডে নতুন মোড়।

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঘটনার তদন্তে নিহতের স্বামী সোহেল রানাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ঘটনাস্থলের ভেতরের বারান্দায় পাওয়া জুতার ছাপের সঙ্গে বাসায় থাকা একজোড়া জুতার মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জুতাটি সোহেল রানার বলে তিনি স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।

এদিকে জানালার গ্রিল কাটা থাকলেও দিনের বেলায় গ্রিল কাটার শব্দ বা আশপাশে সন্দেহজনক কাউকে দেখার কথা কেউ জানেননি বলে তদন্তে উঠে এসেছে। নিহতের ১০ বছর বয়সী মেয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে তার মা স্বাভাবিকভাবে বিছানা থেকে ওঠেননি। পরে স্কুল থেকে ফিরে সে মায়ের নিথর দেহ দেখতে পায়।

পিনুর পরিবারের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্বামী সোহেল রানার মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন। পরিবারের দাবি, পিনু একাধিকবার ফোনে কান্নাকাটি করে স্বামীর কাছ থেকে প্রাণনাশের আশঙ্কার কথাও জানিয়েছিলেন। এমনকি অতীতে মারধরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলেও দাবি পরিবারের।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সোহেল রানাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সোহেল রানাকে অপরাধী হিসেবে গণ্য করা যায় না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD