বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী

এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ সময় দেখুন

সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত আগামী এক মাসের মধ্যে দুর্নীতিমুক্ত করার দাবি  জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। মাহবুব উদ্দিন খোকন বলেন, মামলা তদবির, লিস্টে নাম ওঠানো ও শুনানিসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। কিছু বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, অন্য কোথাও দুর্নীতি থাকতে পারে, কিন্তু দুর্নীতির বিচার হয় সুপ্রিম কোর্টে। সেখানে বিচারপ্রার্থীদের মামলা পরিচালনার ক্ষেত্রে তদবির করতে হলে বা বিভিন্ন জায়গায় টাকা দিতে হলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাই আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের প্রতিটি আদালত দ্রুত দুর্নীতিমুক্ত করার দাবি জানান তিনি।

অভিযোগ থাকা বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান আইনজীবী সমিতির সভাপতি। পাশাপাশি অতীতে রাজনৈতিক আচরণের অভিযোগ থাকা কয়েকজন বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠানোর দাবি জানান তিনি।

এ ছাড়া আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বস্তি উচ্ছেদ এবং আইনজীবীদের জন্য বসার উপযুক্ত পরিবেশ তৈরির দাবি জানান মাহবুব উদ্দিন খোকন। তিনি আইনজীবীদের জন্য ভবন, কিউবিক্যাল ও হলরুম নির্মাণেরও দাবি করেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আপিল বিভাগে **কমপক্ষে তিনটি বেঞ্চ** চালু করতে হবে। এজন্য প্রয়োজনীয় বিচারপতি নিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD