সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ট্রাকচাপায় শিক্ষিকা ইভার মৃত্যু,সাংবাদিক জরুল ইসলাম জুয়েলের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ত্রিশালে নোহা গাড়িতে ষাঁড় চুরি, কিশোরগঞ্জে উদ্ধার; গ্রেপ্তার ২ র‌্যাবের মহা পরিচালককে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা প্রদান বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ সময় দেখুন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ প্রদর্শিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা।

রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটারে শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের সঙ্গে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়টির গবেষণা দলগুলো।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার লক্ষ্য উদ্ভাবনকে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা। একই সঙ্গে উদ্ভাবক, একাডেমিয়া ও শিল্পখাতের প্রতিনিধিদের এক প্ল্যাটফর্মে এনে নতুন ধারণাগুলোকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিক সম্ভাবনার দিকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আগারগাঁওয়ের নভোথিয়েটারে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন বক্তার বক্তব্য ও উপস্থাপনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি স্পষ্ট দিকনির্দেশনা উঠে এসেছে। উপস্থাপিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা সম্ভব হলে নির্ধারিত লক্ষ্য অর্জন সহজ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি মেলার আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিন দিনব্যাপী চলমান এই মেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা প্রদর্শিত হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল বলেন, এবারই প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশগ্রহণ করছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক প্রকল্প আহ্বান করে নোটিশ প্রকাশ করা হয়। পরে জমা পড়া প্রকল্পগুলো সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোট ১৫টি গবেষণা ও উদ্ভাবনী কাজ প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ১৩টি গবেষণাপত্রভিত্তিক প্রকল্প এবং দুটি প্রদর্শনী রয়েছে। পাশাপাশি পোস্টার উপস্থাপনারও সুযোগ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যারা গবেষণার সঙ্গে যুক্ত, তারা সবসময়ই আমাদের কাজের স্বীকৃতি ও তা অন্যদের সামনে তুলে ধরার সুযোগ প্রত্যাশা করি। এ ধরনের মেলায় অংশগ্রহণ শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের সেই সুযোগ তৈরি করে এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য উৎসাহ জোগায়। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কাজগুলো শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পাবে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজে লাগবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD