সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ট্রাকচাপায় শিক্ষিকা ইভার মৃত্যু,সাংবাদিক জরুল ইসলাম জুয়েলের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ত্রিশালে নোহা গাড়িতে ষাঁড় চুরি, কিশোরগঞ্জে উদ্ধার; গ্রেপ্তার ২ র‌্যাবের মহা পরিচালককে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা প্রদান বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা

র‌্যাবের মহা পরিচালককে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা প্রদান

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

 

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ এর ময়মনসিংহ র‌্যাব-১৪ ব্যাটেলিয়ন, ময়মনসিংহ আগমন উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

১২ সেপ্টেম্বর শনিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, ময়মনসিংহ ব্যাটালিয়ন সদরদপ্তর পরিদর্শন উপলক্ষে ময়মনসিংহে আগমন করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম-সেবা ।
র‌্যাবের ডিজি র‌্যাব ময়মনসিংহে এই আগমন উপলক্ষে তাঁকে ময়মনসিংহ রেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় । ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং ময়মনসিংহ জেলার পক্ষ থেকে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন র‌্যাবের পরিচালক কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় র‌্যাব-১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মাহাবুবুর রহমান এবং ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD