সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ট্রাকচাপায় শিক্ষিকা ইভার মৃত্যু,সাংবাদিক জরুল ইসলাম জুয়েলের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ত্রিশালে নোহা গাড়িতে ষাঁড় চুরি, কিশোরগঞ্জে উদ্ধার; গ্রেপ্তার ২ র‌্যাবের মহা পরিচালককে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা প্রদান বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা

ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

জামালপুরের মাদারগঞ্জে ৭ বছরের শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণকারী তার বসত ঘরে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দিয়ে রাখে।

এ ঘটনায় জামিনুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা এসব তথ্য জানান।

সহকারী পুলিশ সুপার জানান, নিহত মরিয়ম স্থানীয় সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল, বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত জামিনুরের বাড়ি । শিশুটিকে কৌশলে নিজ ঘরে  ডেকে নিয়ে ধর্ষণের পর তাকে হত্যা করা হয় । পরে মরদেহ গুম বা আড়াল করতে ঘরের ভিতরে  মাটিচাপা দেয়া হয় । এ ঘটনায় হত্যা মামলা হয়েছে । এ ঘটনায় আটক জামিনুরকে গ্রেপ্তার করে  আদালতে পাঠিয়েছে পুলিশ।

। ঘটনার তিনদিন পর পুলিশ শনিবার গভীর রাতে ধর্ষণকারীর বসত ঘরের মেঝের মাটি খুঁড়ে মরিয়মের মরদেহ উদ্ধার করেছ। এর আগে অভিযুক্ত ধর্ষণকারী একই গ্রামের (চরলোটাবর) বাসিন্দা জামিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে মরিয়ম সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় । ছুটির পর বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করে। না পেয়ে ওই রাতেই মরিয়মের বাবা বাহাদুর মন্ডল মাদারগঞ্জ থানায় জিডি করেন। এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযুক্ত জামিনুরের বসত ঘরের মেঝের মাটি খুঁড়ে মরিয়মের মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় জানায়, গ্রেপ্তারকৃত জামিনুর শিশু মরিয়মকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে পুলিশ ও আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তারকৃত জামিনুর ইসলামকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD