সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ট্রাকচাপায় শিক্ষিকা ইভার মৃত্যু,সাংবাদিক জরুল ইসলাম জুয়েলের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ত্রিশালে নোহা গাড়িতে ষাঁড় চুরি, কিশোরগঞ্জে উদ্ধার; গ্রেপ্তার ২ র‌্যাবের মহা পরিচালককে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা প্রদান বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা

সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের বারান্দা থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে হলের পেছনের বারান্দায় গ্রিলে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান শিক্ষার্থীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

হলের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে হলের পিছনের বারান্দার গ্রিলের সঙ্গে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে কয়েকজন শিক্ষার্থী কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। এরপর দ্রুত পুলিশকে খবর দেয়া হয়।পুলিশ ও হল কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত ওই যুবক পানাউল্লাহ আহম্মেদ হলের কোনো আবাসিক শিক্ষার্থী নন। হলের শিক্ষার্থী ও আশপাশের লোকজনের কেউই তাকে শনাক্ত করতে পারেননি।

পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, ঘটনাটি জানার পরপরই তারা ঘটনাস্থলে যান। মৃত ওই যুবক হলের আবাসিক শিক্ষার্থী নন। তার নাম-পরিচয়ও এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ২৫ বছর। এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ওই যুবক কীভাবে সেখানে এলেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কি, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, অজ্ঞাত মৃত দেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উৎঘাটনে ছায়া তদন্ত করছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD