মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন। নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জন্য আউটকাম বেজড এডুকেশন: পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালা সিদ্ধান্ত হয় কাজ হয় না, সভা করে কী লাভ: বিমানমন্ত্রী ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে গুম-চাঁদাবাজির মামলায় বেরিয়ে আসছে ভিন্ন তথ্য একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা, সন্ত্রাস, অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকদল

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জন্য আউটকাম বেজড এডুকেশন: পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালা

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জন্য আউটকাম বেজড এডুকেশন: পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার সকালে নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে উচ্চ শিক্ষায় আউটকাম বেজড এডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে ইতোমধ্যেই আউটকাম বেজড এডুকেশন চালু হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে অবশিষ্ট বিভাগুলোতেও চালু করা হবে। আধুনিক বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয় যেন কোন দিক দিয়েই পিছিয়ে না পড়ে সেই দিক বিবেচনায় নিয়ে আউটকাম বেজড এডুকেশন চালু করা হচ্ছে।’ কর্মশালার সার্বিক সফলতা কামনা করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. কাজী সাখাওয়াত হোসেন।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD