সারাদেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ের তথ্য সংগ্রহের কার্যক্রম উপজেলার ৩ ইউনিয়নে শুরু হয়েছে । তথ্য সংগ্রহের কার্যক্রম বাস্তবায়নে সংবাদ সম্মেলন করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন। ১২ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান জানিয়েছেন ১২ অক্টোবর হতে ত্রিশাল উপজেলার ৩ টি ইউনিয়নের ৩ টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হলো সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় ত্রিশাল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান, ত্রিশাল প্রেসক্লঅবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান,সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ফয়জুর রহমান রহমান ফরহাদ, আনোয়ার সাদাত জাহাঙ্গীরসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান জানান-ত্রিশালে প্রথম পর্যায়ে উপজেলার বৈলর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এ তথ্য সংগ্রহ ১২ অক্টোবর সোমবার শুরু হলো। বৈলর ইউনিয়নের ১ নং ওয়ার্ড শেষ হলে কানিহারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে শুরু হবে কানিহারী ইউনিয়নের ১ নং ওযার্ডের কার্যক্রম শেষ হলে মঠবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কার্যক্রম শুরু হবে। সংবাদ সম্মেলনের তিনি ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়ে কারো সাথে কোনো লেন দেন না করার জন্যে সকলকে সতর্ক থাকার আহবান জানান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বরেন একটা পরিবারের প্রতিটি সদস্যের যাদের এনআইডি কার্ড আছে তাদের এনআই কার্ড যাদের নাই তাদের জন্ম নিবন্ধন কার্ড লাগবে বলে জানান।