নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ প্রেস ক্লাব, শুক্রবার ১৬ই অক্টোবর সকালে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেত্রকোনা জেলা দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাত ৮ ঘটিকার সময় দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বোত্তরা। চায়ের দোকান থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এ হামলা করে সাংবাদিক আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সে মাদক, চোরাচালান ও নানা অপরাধ নিয়ে ফেইজবুকে নিয়মিত লিখতো। তাঁর একটি পোর্টাল রয়েছে।নিহত সাংবাদিক আলিফ কলমাকান্দার পোগলা এলাকার বাসিন্দা। তিনি দুর্গাপুর বিরিশিরি এলাকার শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
এরআগে ২০২৫ সালের ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করে।