ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা – প্রতিদিন সংবাদ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ত্রিশালকে “নজরুল সিটি” ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে ডাঃ মাহবুবুর রহমান লিটন মোবাইল জুয়া ও মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ডাক। চাঁদের দূরত্বে ভালোবাসা জায়গা মুখ্য নয়, অনুভূতিই আসল :ড. এম এম রহমান এইচএসসি ফরম পূরণের সময় বাড়লো, ২৮ এপ্রিল পর্যন্ত সুযোগ জামালপুরে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড ডিসির ক্যাপস্টোন কোর্স-২০২৬/১ সমাপনী, সনদ পেলেন ৪৫ ফেল ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জ্বালানি তেলের দামে প্রভাব, বাসভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯ সময় দেখুন
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা শনিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান লিটন।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইিসিটি) লুৎফুন নাহার,ময়মনসিংহ জেলা ডিজিএফআই এর অতিরিক্ত পরিচালক মোঃ জুলফিকার আহমেদ,এনএসআই এর যুগ্ন পরিচালক ড.সুলতানা কানিজ আয়শা, ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মাহফুজা খাতুন,সহকারি পুলিশ সুপার (ত্রিশাল -ফুলবাড়ীয়া সার্কেল) হাসান ইস্রাফিল,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মনসুর আহাম্মদ,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক,ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন,ময়মনসিংহ  মহানগর জামাতের আমীর আসাদুজ্জামান সোহেল,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃধা,জিয়াউল হাসান জামিল,আঃ আউয়াল ফরাজি,আঃ মতিন,ত্রিশাল উপজেলা জামাতের আমীর আ ন ম আব্দুল্লাহ হিল বাকী, ত্রিশাল পৌর জামাতের সেক্রেটারি এনামুল হক প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD