বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্লিন তারাকান্দা’ অভিযানে পরিচ্ছন্নতার আহ্বান, নাগরিক দায়িত্বের ওপর জোর ত্রিশালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া ইয়াবার ছোবলে বিপন্ন তরুণ প্রজন্ম, বাড়ছে আসক্তির ভয়াবহতা প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিনে প্রধানমন্ত্রীর সহায়তার আশ্বাস টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন গভীর নিম্নচাপের প্রভাবে পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারি বর্ষণ দেশেই উন্নত হেপাটাইটিস বি চিকিৎসা নিশ্চিতের ওপর জোর দিলেন সমাজকল্যাণমন্ত্রী

সংসদে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ‘বীর’ উপাধি ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯০ সময় দেখুন

 সংসদে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ‘বীর’ উপাধি ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের


জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে তাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সংসদের ভেতরে এই চর্চা চালু হলে তা বাইরে ছড়িয়ে পড়বে এবং নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আরও সচেতন হবে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন ,শামা ওবায়েদ বলেন, এই সংসদে আমরা যারা আছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি।” তিনি আরও উল্লেখ করেন, সংসদের সরকারি ও বিরোধী উভয় দলে মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ বলা হলে তা সম্মান প্রদর্শনের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে সহায়ক হবে।   এ সময় স্পিকার বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে এবং সংসদ তা অনুমোদন দিয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন; অন্যরা মুক্তিযোদ্ধা সহায়ক হিসেবে গণ্য হবেন। স্পিকার আরও জানান, সংসদে সাধারণত সদস্যদের আসনভিত্তিক পরিচয়েই আলোচনা করা হয়। তবে কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিশ্চিত হলে তাকে সে অনুযায়ী উল্লেখ করার চেষ্টা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD