বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড বৈধ রেমিট্যান্সে উৎসাহ ও নতুন সুবিধার ঘোষণা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭১ সময় দেখুন

সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার প্রবাসী নাগরিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে এবং প্রবাসীদের সেবা আরও সহজ করতে এই কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (BMET) কার্ড চালু রয়েছে। এই কার্ডে প্রবাসীদের সকল তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকে, যার ফলে বিদেশে কোনো বিপদের মুখে পড়লে দ্রুত তাদের শনাক্ত করে সহায়তা দেওয়া সম্ভব হয়।

নতুন প্রবাসী কার্ডে বিদ্যমান বিএমইটি কার্ডের তথ্যের পাশাপাশি বাড়তি সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংকিং ও আর্থিক সেবার সংযোগ, যা বৈধ রেমিট্যান্স প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল ইসলাম জানিয়েছেন, নতুন কার্ডে বিএমইটি কার্ডের সব তথ্যই থাকবে, তবে এর সঙ্গে অতিরিক্ত সুবিধা ও ব্যাংকিং সিস্টেম যুক্ত থাকবে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, পূর্বে চালু হওয়া বিএমইটি কার্ড প্রবাসীদের জন্য প্রত্যাশিত সুবিধা দিতে পুরোপুরি সফল হয়নি। তাই নতুন ‘প্রবাসী কার্ড’ বাস্তবায়নের ক্ষেত্রে যেন প্রবাসীরা সত্যিকারের উপকৃত হন, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি বলে মত তাদের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD