বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন। নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জন্য আউটকাম বেজড এডুকেশন: পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালা সিদ্ধান্ত হয় কাজ হয় না, সভা করে কী লাভ: বিমানমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষার প্রযোজনা হিসেবে আজ মঞ্চস্থ হচ্ছে ‘কালান্তরের বাংলা’ নাটক। ১৩ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন বিভাগের শিক্ষক ড. ফারজানা নাজ স্বর্ণপ্রভা। বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, সাংস্কৃতিক অধিকার ও মুক্তিযুদ্ধের ধারাবাহিক সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ নাট্য প্রযোজনা।

নির্দেশক ড. ফারজানা নাজ স্বর্ণপ্রভা জানান, বাংলার ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি সংগীত, নৃত্য ও বর্ণনার সমন্বয়ে বাংলাদেশের সাংস্কৃতিক স্বাধীনতার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এ প্রযোজনায় হাজার বছরের বাংলা নাটক ও সংগীতের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করা হয়েছে।

তিনি আর ও জানান, অল্প সময়ের মধ্যে বিভাগের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমে প্রযোজনাটি দর্শকদের সামনে উপস্থাপন করা সম্ভব হচ্ছে।

নাটকটিতে অভিনয় করেছেন মৌমিতা রাণী মোহন্ত, সাইফুজ্জামান সজীব, ফারিয়া নুরউদ্দিন, হৃদিকা ত্রিপুরা ডানা, মোল্লা আলভী মাহমুদ, মারিশাহ আনজুম, প্রিয়া আক্তার, ইমাম মেহেদী হাসান ও আদনান সানী। নাটকটির সহকারী নির্দেশনায় ছিলেন লিমন আহমেদ (রিজু), সংগীত পরিকল্পনা, কথা ও সুরে ড. ফারজানা নাজ স্বর্ণপ্রভা এবং সংগীত প্রয়োগে একরামদুল হক ও হিমেল আহমেদ কাজ করেছেন।
এ ছাড়া নৃত্য পরিকল্পনা, পোশাক পরিকল্পনা ও প্রয়োগ এবং আলোক প্রক্ষেপণে বিভাগের শিক্ষার্থীগন দায়িত্ব পালন করেন।নাটকটির মঞ্চ ও দ্রব্য পরিকল্পনায় রয়েছেন ড. ফারজানা নাজ স্বর্ণপ্রভা। মঞ্চসজ্জা ও সার্বিক সহযোগিতায় আছেন আহমেদ আসিফ আনাস, ইরফান উজ-জামান স্নিগ্ধ, আবিরা সুলতানা, মো. আবু বকর সিদ্দিক, হযরত আলী রূপক, ফারজানা রহমান কাজল, সামিরা তালুকদার ও আরিফিন তানভীর।

ড. ইসমত আরা ভূঁইয়া ইলা, ড. সৈয়দ মামুন রেজা, ড. কামাল উদ্দিন প্রযোজনাটির সফলতা কামনা করেছেন। নাট্য প্রযোজনাটি উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নাট্যপ্রেমী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন নির্দেশক ড. ফারজানা নাজ স্বর্ণপ্রভা ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD