শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Royalen Casino inloggen in Nederland – volledige gids voor Nederlandse spelers Royalen app bonusgids: welkomstbonus, Daily Boost en voorwaarden ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন: কলেজ কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপি নেতা নুরুজ্জামান কাফির দাবি ‘জমি কিনেই কাজ করেছি’ Roobet Casino pour les joueurs français – Présentation des jeux et des catégories disponibles

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৬ সময় দেখুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।শনিবার (১৬ মে) বিকেলে চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকায় মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িটিতে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রি করা হতো। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে প্রশাসনকে খবর দেয়।খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে চরজব্বার ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। অভিযুক্ত আবদুস সামাদ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ছোট ভাই ডিলার হিসেবে মাদরাসার সরকারি বরাদ্দের চাল এনে বাড়িতে রেখেছিলেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, অভিযোগের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়েছে। কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD