বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন শুরু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬২ সময় দেখুন

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (১৭ মে) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়। আবেদন চলবে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এ উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা-২০২২’ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’-এ আবেদন করতে হবে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না।

এ ছাড়া সফটওয়্যারে আবেদন করা শিক্ষার্থীদের তথ্য যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন ফরওয়ার্ড করতে হবে।

উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম-এ।

আবেদন সংক্রান্ত সহায়তার জন্য হেল্পলাইন নম্বর: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD