রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

হামের টিকা ইস্যুতে হাইকোর্টে রিট, ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৬ সময় দেখুন

দীর্ঘদিন ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনাও চাওয়া হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে দাবি করা হয়, রাষ্ট্রীয় টিকাদান ব্যবস্থাকে দুর্বল করে হামের টিকা ব্যবস্থাপনায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করার পেছনে একটি ‘অশুভ স্বার্থান্বেষী চক্র’ কাজ করেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে।
আবেদনে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। রিটে আরও বলা হয়, দেশে সম্প্রতি হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে বহু শিশু আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতির জন্য টিকা ব্যবস্থাপনায় অবহেলা ও অনিয়মকে দায়ী করা হয়।
এর আগে গত ৬ এপ্রিল সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। সেখানে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও সংশ্লিষ্টদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানান তিনি। রিটে ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, মোস্তফা সরয়ার ফারুকীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD