রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের শহিদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৬ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ১৬ মে শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে যোগদান কার্যক্রম সম্পন্ন করে রাতে ঢাকায় তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও তাঁর সহধর্মিণী ভিক্টোরিয়া আক্তারসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ মে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৬-এর ১০ (১) ধারা অনুযায়ী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন- কে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের ১ মার্চ বটতলায় বিশ্ববিদ্যালয়ের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ঢাকায় রওয়ানা দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD