বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩ বছর পর ময়মনসিংহের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায় অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন করছেন ট্রেজারারের দায়িত্ব, দুই মাস শূন্য ট্রেজারার, ত্রিশালে অসহায় বৃদ্ধার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ইউএনও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দুর্যোগেও পরীক্ষা চলবে, প্রয়োজনে স্থগিতের সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন; রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির চেষ্টায় দুই ব্যবসায়ীকে জরিমানা এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের প্রতিবাদ ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মির্জা আব্বাস, জুনের প্রথম সপ্তাহে দেশে ফেরার আশা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৪ সময় দেখুন

মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এ চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকেলে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার।হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস এসব তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন এবং বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

চিকিৎসকদের নির্দেশনায় প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে চলাফেরাও করছেন তিনি। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস।পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষীর খোঁজখবর ও শুভকামনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD