বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

চট্টগ্রাম বন্দরে থাই নাবিককে ছুরিকাঘাত, আটক একজন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬০ সময় দেখুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর ‘এমভি কেপিপি-০১’ জাহাজে এ ঘটনা ঘটে। নিহত নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় অপর নাবিক তুরাকর্ণ বুরুসিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শ্যাম শিপিং এজেন্সির হেড অব অপারেশন ইমরানুল হক জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজ এলাকায় অবস্থানরত জাহাজটিতে সন্ধ্যার পর দুই নাবিকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হন। পরে আহত নাবিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, আনোয়ারা থানাধীন সমুদ্র এলাকার চার্লি অ্যানকর পয়েন্টে থাকা জাহাজটিতে দুই বিদেশি ক্রুর মধ্যে সংঘর্ষের সময় এই হত্যাকাণ্ড ঘটে। জাহাজটি ভাঙার উদ্দেশ্যে চট্টগ্রামে আনা হয়েছিল। পরবর্তীতে এটি আনোয়ারা থেকে সীতাকুণ্ড উপকূলে নেওয়ার কথা ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD