বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠে ফুটবল ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত। হাসপাতালে ভর্তি সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির নেতৃত্বে আন্দালিব রহমান পার্থ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭৪ সময় দেখুন

 

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। রোববার (১৪ জুন) জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন নুরুল ইসলাম মণি। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল কণ্ঠভোটে প্রস্তাবটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন— এএম মাহবুব উদ্দিন, মো. নওশাদ জমির, শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মো. নাজিবুর রহমান, আক্তার হোসেন এবং আল ফারুক আব্দুল লতিফ। এছাড়া পদাধিকারবলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে এই স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংসদীয় কার্যক্রমে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্ব পালন করবে কমিটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD