শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Royalen Casino inloggen in Nederland – volledige gids voor Nederlandse spelers Royalen app bonusgids: welkomstbonus, Daily Boost en voorwaarden ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন: কলেজ কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপি নেতা নুরুজ্জামান কাফির দাবি ‘জমি কিনেই কাজ করেছি’ Roobet Casino pour les joueurs français – Présentation des jeux et des catégories disponibles

দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৯ সময় দেখুন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের জারি করা রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন তাকে আটক করে দুবাই পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

এনসিবি আবুধাবির পাঠানো চিঠিতে বলা হয়েছে, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। আদালত তার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাঠানো হলে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD