বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে গোল উৎসব, নান্দাইলকে ৫-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাবার জনসেবায় অনুপ্রানিত হয়ে কৃষিবিদ নূর মোহাম্মদ জনসেবায় নেমেছে ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে চাকরির সুযোগ ত্রিশালে নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা করবে সরকার নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে ˆনতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিমূলক কাঠামো বিষয়ক কর্মশালা

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩৬ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ গণমাধ্যমের ˆনতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| ১৫ জুন ২০২৬ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন|

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘চলচ্চিত্র ও গণমাধ্যম কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির একটি শক্তিশালী উপকরণ| এ কারণে এ খাতে ˆনতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ|’ আয়োজক এবং কর্মশালায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন|

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল| প্রবন্ধে তিনি চলচ্চিত্রে গল্প বলা ও চিত্রনাট্যের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শক্তিশালী ও সুগঠিত চিত্রনাট্যই চলচ্চিত্রের মূল ভিত্তি, যা দর্শকের সামনে নতুন অভিজ্ঞতা, ভাবনা ও বাস্তবতার প্রতিফলন উপস্থাপন করতে সক্ষম| বর্তমান ডিজিটাল যুগে অনিয়ন্ত্রিত কনটেন্ট, বিভ্রান্তিকর তথ্যপ্রবাহ এবং ˆনতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে চলচ্চিত্র ও গণমাধ্যমে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা সময়ের অপরিহার্য দাবি|

আলোচক হিসেবে আলোচনা করেন জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. শাহ মো. নিসতার জাহান কবীর এবং স্ক্রিপ্ট রাইটার ও নির্মাতা মেজবাহ উদ্দিন সুমন| এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন| সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন|
কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল|

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়| কর্মশালার সমাপনী পর্বে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়| এতে শিক্ষক, শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা, গবেষক এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন| আলোচনায় অংশগ্রহণকারীগণ দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান বাস্তবতা, ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং ˆনতিক গণমাধ্যম চর্চা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD