বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে বিএনপি’র নেতার বসতবাড়িতে বজ্রপাতে ব্যাপক ক্ষতি প্রাণে বাঁচলেন ৬ সদস্য

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২০২ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বজ্রপাতের ঘটনায় একটি বসতবাড়ির বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অলৌকিকভাবে ঘরে থাকা একই পরিবারের ছয় সদস্য প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ত্রিশাল ভাটিপাড়া এলাকায় আলতু সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে আতাউর রহমান সুরুজ মিয়া-এর একতলা ফাউন্ডেশন ঘরের ছাদে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্র আঘাতে ঘরের বৈদ্যুতিক মিটার, একটি ফ্রিজ ও চারটি সিলিং ফ্যান পুড়ে যায়। এছাড়া দেয়ালের ভেতরের বৈদ্যুতিক তার পুড়ে ছিটকে পড়ে এবং ছাদে থাকা কাপড়চোপড়ও আগুনে ভস্মীভূত হয়।

ভুক্তভোগী সুরুজ মিয়া জানান, বজ্রপাতের সময় তারা পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ছিলেন। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বৈদ্যুতিক লাইন ও তারগুলো পুড়ে ওপর থেকে ছিটকে পড়তে থাকে। এতে ফ্রিজ, মিটার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে পরিবারের কেউ আহত হননি এবং ঘরের ছাদেরও কোনো ক্ষতি হয়নি।

বর্তমানে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সুরুজ মিয়া দাবি করেন, এ ঘটনায় তাদের প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় ঘরের বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকা এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD