বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুডস প্রকিউরমেন্ট ইন দ্য ই-জিপি সিস্টেম শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৭৪ সময় দেখুন

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে গুডস প্রকিউরমেন্ট ইন দ্য ই-জিপি সিস্টেম  শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে| ১৬ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সকল বিশ্ববিদ্যালয়েই বিভিন্ন প্রকার ক্রয় কার্যক্রম পরিচালিত হয়| এই কাজ সঠিক পথে এবং স্বচ্ছতার সাথে করার জন্য ই-জিপি একটি অন্যতম মাধ্যম| অর্থই অনর্থের মূল, তাই সকল নেতিবাচক শব্দগুলো থেকে দূরে থাকতে আমাদের ই-জিপির মাধ্যমে ক্রয় কার্য সম্পাদন করতে হবে| ফলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক দপ্তরেই অন্তত একজন করে হলেও ই-জিপিতে দক্ষতা অর্জন করা প্রয়োজন| ই-জিপিতে সবার জন্য কাজ উম্মুক্ত থাকে, ফলে কোন কাজ ব্যক্তির প্রতি পক্ষপাত না হয়ে সর্বজনীন হয়|’

উপাচার্য আরও বলেন, ‘ শেখার কোন বয়স লাগে না, আর কোন প্রশিক্ষণই বৃথা যায় না| তবে মনোযোগের সাথে এবং আন্তরিকতার সাথে প্রশিক্ষণ নিতে হবে| বুঝতে না পারলে সময় নিয়ে বুঝে নিতে হবে| প্রশিক্ষণটা একদিনের না করে তিন দিনব্যাপী করা হয়েছে| প্রয়োজন হলে সময় আরও বাড়ানো যাবে, তবুও সবাইকে ভালোভাবে শিখতে হবে| এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে| প্রশিক্ষণ শেষে প্রত্যেক কর্মকর্তাকে ১৫ দিনের মধ্যে অন্তত একটি ই-জিপি সম্পন্ন করতে হবে| এই কাজটি করতে ব্যর্থ হলে পুরো প্রশিক্ষণই বৃথা হয়ে যাবে| যিনি ই-জিপি প্রক্রিয়া এককভাবে সম্পাদন করতে না পারবেন আমি বুঝে নেব তিনি অদক্ষ এবং প্রশিক্ষণ নেওয়ার যোগ্য নন, ভবিষ্যতে তাকে আর কোনপ্রকার প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে না| তবে আমি আশাবাদী মানুষ, আমি আশা করি আপনারা সকলেই প্রশিক্ষণ নিয়ে ই-জিপি করতে পারবেন|’

প্রশিক্ষণ কর্মসূচিতে অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (রাজশাহী) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম| এছাড়া আগামী দুইদিন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (ঢাকা) সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দিন ও মো. আরিফুজ্জামান|

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD