বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম, ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৪৪ সময় দেখুন

ত্রিশালবাসীর জন্য সুখবর। আগামী ১৭ জুন  (বুধবার) থেকে ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধন ভার্চুয়ালি করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

জানা গেছে, কার্যক্রমের প্রথম দিনে কাঁঠাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যেও এসব কার্ড বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো বিভিন্ন সরকারি সহায়তা ও সেবা গ্রহণে অগ্রাধিকার সুবিধা পাবেন। এ উদ্যোগের ফলে উপকারভোগীদের কাছে সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

 

এ বিষয়ে সংশ্লিষ্টরা ত্রিশালবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী উপকারভোগীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD