মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা দিলেন আনহেল ডি মারিয়া

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪১ সময় দেখুন

২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরুর আগে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে আবেগময় বার্তা দিয়েছেন দেশটির সাবেক তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। জাতীয় দল থেকে অবসর নেওয়ায় এবার মাঠে নেই তিনি, তবে সমর্থক হিসেবে দলের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

বাংলাদেশ সময় বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে মাঠে নেমেছে। ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দলকে বিদায় জানান ডি মারিয়া। ফলে এবার বিশ্বকাপের লড়াইয়ে সরাসরি অংশ নেওয়ার সুযোগ নেই তার। তবুও দূর থেকে দলের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসার কথা জানাতে ভোলেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ডি মারিয়া লিখেছেন, “আজ থেকে আর্জেন্টিনার নতুন এক স্বপ্নযাত্রা শুরু হলো। পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকব। তিনি আরও বলেন, “খেলোয়াড় হিসেবে মাঠে লড়াই করার অনুভূতি যেমন আমি জানি, তেমনি একজন সমর্থক হিসেবে সেই লড়াই দেখার অনুভূতিও এখন বুঝি। তোমাদের এই স্বপ্ন শুধু দলের নয়, পুরো আর্জেন্টিনার স্বপ্ন। তোমাদের প্রতি অনেক ভালোবাসা। সর্বোচ্চটা দিয়ে জয় ছিনিয়ে আনো।”

ডি মারিয়ার এই বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্তরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন এবং আর্জেন্টিনার সাফল্যে তার অবদান স্মরণ করেন।

আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ডি মারিয়া। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার একমাত্র গোলেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এছাড়া ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটিও করেছিলেন তিনি। দেশের হয়ে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে তার অবদান আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD