বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

বিশ্বকাপ উন্মাদনায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয়, ২০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯৭ সময় দেখুন

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। প্রায় ২০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও ফুটবলপ্রেমী।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিদ্রোহী হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়ধ্বনি মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পুরো আয়োজনজুড়ে ছিল আর্জেন্টিনার পতাকা, জার্সি, ব্যানার ও স্লোগানে মুখরিত এক উৎসবমুখর পরিবেশ।

আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করা হয় পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড সিস্টেম, হ্যান্ড মাইক, আতশবাজি ও মোটরসাইকেল শোভাযাত্রা। প্রায় তিন শতাধিক সমর্থকের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে বিশ্বকাপের আমেজ ছড়িয়ে 

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্য সানোয়ার রাব্বি বলেন, বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ক্যাম্পাসে ফুটবল উৎসবকে প্রাণবন্ত করতেই এই আয়োজন করা হয়েছে। তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার সফলতা কামনা করেন এবং আবারও শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

শোভাযাত্রা শেষে সমর্থকদের মধ্যে ছবি তোলা, আড্ডা ও বিশ্বকাপ নিয়ে প্রাণবন্ত আলোচনা চলতে থাকে। সব মিলিয়ে আর্জেন্টিনা সমর্থকদের এই আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ উন্মাদনাকে নতুন মাত্রা দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD