শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Royalen Casino inloggen in Nederland – volledige gids voor Nederlandse spelers Royalen app bonusgids: welkomstbonus, Daily Boost en voorwaarden ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন: কলেজ কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপি নেতা নুরুজ্জামান কাফির দাবি ‘জমি কিনেই কাজ করেছি’ Roobet Casino pour les joueurs français – Présentation des jeux et des catégories disponibles

ত্রিশালে ৬৫৯ টি ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১০৩ সময় দেখুন

ময়মনসিংহ ত্রিশালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৫৯ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে|মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বুধবার ( ১৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন কর্মসূচীর আওতায় ত্রিশালে ৬৫৯ টি ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|

বুধবার দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের সিংরাইল গ্রামে এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ ডাঃ মাহবুবুর রহমান লিটন| ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও ত্রিশালের সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার|

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তৃতীয় পর্যায়ে কাঁঠাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বনগ্রাম সিংরাইল গ্রামের ১,১৭৯টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়| এর মধ্যে সফটওয়্যারে ১,১১৪টি পরিবারের তথ্য এন্ট্রি করা সম্ভব হয়| পরবর্তীতে বিভিন্ন জটিলতার কারণে ৬৫টি পরিবার বাদ পড়ে যাওয়ায় পিএমটি স্কোর যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৬৫৯টি পরিবারকে এই ভাতার আওতায় আনা হয়েছে|

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ন আহবায় আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আঃ আউয়াল ফরাজী, আঃ মতিন, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকি
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়| স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD