মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩৯ সময় দেখুন

মৌলভীবাজার সফরকালে প্রবীণ বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসায় যান। সেখানে তিনি তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে খালেদা রাব্বানী দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং দলের বিভিন্ন সময়ের স্মরণীয় ঘটনাগুলো নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং তাকে সাহস ও অনুপ্রেরণা দেন।

এ সময় প্রধানমন্ত্রী তার চিকিৎসা ও সার্বিক সুস্থতার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। সাক্ষাৎ শেষে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খালেদা রাব্বানী বিএনপির মহিলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD