বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

খুলনায় কিশোরী গৃহকর্মীর ওপর নির্যাতন: পুলিশ দম্পতি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন

খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী এএসআই পপি মিত্র।

জানা যায়, বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ওই কিশোরীকে গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, রান্নার সময় অসাবধানতাবশত তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্ত্রী পপি মিত্র তার ওপর নির্যাতন চালান। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা ও কান ধরে ওঠবস করানো হয় বলেও অভিযোগ ওঠে।

প্রতিবেশীরা জানালা দিয়ে নির্যাতনের দৃশ্য দেখে পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে ওই কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালানো হতো এবং তার শরীরে পুরোনো আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD