বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, এবার অস্ট্রিয়ার চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৯০ সময় দেখুন
KANSAS CITY, MISSOURI - JUNE 16: Lionel Messi #10 of Argentina celebrates scoring his team's first goal during the FIFA World Cup 2026 Group J match between Argentina and Algeria at Kansas City Stadium on June 16, 2026 in Kansas City, Missouri. (Photo by Charlotte Wilson/Getty Images)

শিরোপাধারী আর্জেন্টিনা দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে দলটি। এই জয়ের পর সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে অনেকগুণ।

প্রথম ম্যাচে দাপুটে খেলায় পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা। একই গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়াও জয় পেয়েছে। জর্ডানকে ২-০ গোলে হারিয়ে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

গ্রুপপর্বের দ্বিতীয় খেলায় আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। ২২ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। দুই দলই নিজেদের প্রথম খেলায় জয় পাওয়ায় এই লড়াইকে গ্রুপের সেরা অবস্থান নির্ধারণের ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে একটি করে খেলা শেষে সমান ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। তবে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে মেসিবাহিনী। অন্যদিকে, প্রথম খেলায় হেরে কোনো পয়েন্ট পায়নি জর্ডান ও আলজেরিয়া। ফলে তারা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে শেষ ষোলোর পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। তাই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও এখন তুঙ্গে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD