মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

আমার প্রধান শক্তি হচ্ছে ত্রিশালের সাধারণ মানুষ, ডাঃ লিটন এমপি

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১১৮ সময় দেখুন

 

ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবর রহমান লিটন বলেছেন আমার প্রধান শক্তি হচ্ছে ত্রিশালের সাধারণ মানুষ। সাধারণ মানুষ কী চায়, আমাকে কী বোঝাতে চায় এবং উনাদের দুঃখ-কষ্ট কোন জায়গায় আছে সেটি দেখাই আমার মূল কাজ।ডাঃ মাহবুবুর রহমান লিটন ১৯ জুন শুক্রবার বিকেলে উপজেলার মোক্ষপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


মোক্ষপুর ইউনিয়ন বিএনপি ও তার অংগ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক, এনামুল হক ভুঁইয়া। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জামিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আনিসুজ্জামান মৃর্দা, যুগ্ম আহবায়ক, আঃ আউয়াল ফরাজি, বিএনপি নেতা সোলাইমান প্রমুখ ।

পরে সংসদ সদস্য ডাঃ মাহবুবর রহমান লিটন ফুলবাড়িয়া, আছিম, সানকিভাঙ্গা, বগার বাজার, সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD