রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় ত্রিশাল বালক দল রানার আপ হওয়ায় গণ সংবর্ধনা প্রদান

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০৪ সময় দেখুন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল, রানার আপ হওয়ায় উপজেলা পরিষদ চত্বরে গণ সংবর্ধনার আয়োজন করেন ত্রিশাল উপজেলা প্রশাসন|
২১ জুন রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে খুদে ফুটবলারদের এ গন সংবর্ধনা দেওয়া হয় া সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী| উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিলুফার হাকীম এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম|

এছাড়া অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবা সুলতানা, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জুবায়ের হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, টিম কর্মকর্তা তারিকুল ইসলাম লিটন, টিম কোচ রোকুনুজ্জামান লিটন| এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রানার আপ ফুটবলারদের মাঝে পুরস্কার প্রদান করা হয়|
এর আগে ক্ষুদে ফুটবলারদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী নেতৃত্বে র‌্যলী অনুষ্ঠিত হয় | র‌্যলীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে া

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD