মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মেথডোলজি ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ: মেথডস অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৮ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে রিসার্চ মেথডোলজি ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ: মেথডস অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২২ জুন সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জানার যেমন কোন শেষ নেই, তেমনি শেখারও কোন বয়স নেই| শিক্ষকগণ নতুন নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন| প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন| তবে জানার মধ্যেও যদি সামান্য শূন্যতা বা ত্রুটি থাকে তা রিসোর্স পার্সনের আলোচনার মধ্য দিয়ে দূর হয়| রিসোর্স পার্সনের সাথে শেয়ারিং-এর মাধ্যমে কিছু না কিছু নতুন জ্ঞান অর্জিত হয়| আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত জ্ঞান আপনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|’

তিনি আরও বলেন, ‘পূর্বের বিদ্যমান তথ্য দিয়েই প্রবন্ধ লিখলে হবে না, নতুন নতুন তথ্য সংযুক্ত করতে হবে| তবে কোনভাবেই অন্যের তথ্য নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না| আপনাদের মৌলিক কাজ করতে হবে|’ এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আরও ঘন ঘন আয়োজনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন|

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান|

বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD