বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিকেশন-রেডি কোয়ান্টিটেটিভ মেথডস ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মেথডোলজি ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ: মেথডস অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত ত্রিশাল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষণা। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় ত্রিশাল বালক দল রানার আপ হওয়ায় গণ সংবর্ধনা প্রদান নজরুল বিশ্ববিদ্যালয়ে কোলাবোরেটিভ রিসার্চ বিয়ন্ড ডিসিপ্লিন লোকাল এক্সপেরিয়েন্স গ্লোবাল ইমপ্যাক্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব প্রভা মোহাম্মদপুরের অপরাধীদের ‘যেকোনো মূল্যে নির্মূল’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন আগামীকাল

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো.ইব্রাহিম খলিল নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ| ক্ষুব্ধ জনতা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন| ২৩ জুন মঙ্গলবার পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে| ২২ জুন সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া (পাঁচ রাস্তার মোড়) এলাকার খালেক মন্ডল জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে|
আটক ইব্রাহিম খলিল একই উপজেলার হরিরামপুর এলাকার বাসিন্দা| তিনি দক্ষিণ বালিপাড়া এলাকার খালেক মন্ডল জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন|

¯’ানীয় ও মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে অভিযুক্ত ইমাম ইব্রাহিম খলিল ওই শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করেন| বিষয়টি টের পেয়ে ¯’ানীয় বাসিন্দারা ঘটনা¯’ল থেকে তাকে হাতেনাতে আটক করেন| পরে ক্ষুব্ধ জনতা তাকে ত্রিশাল থানা পুলিশের হাতে সোপর্দ করে|

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন|
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, “ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করে আজ আদালতে পাঠানো হয়েছে|

এর আগে গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ| ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন| তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD