মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

গাইবান্ধায় ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন, কর্মচারী পুলিশ হেফাজতে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৪ সময় দেখুন

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন এলাকায় একটি রেস্টুরেন্টে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা রেস্টুরেন্টটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আমির উদ্দিন (৪০) নামের এক কর্মচারীকে জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

বুধবার (২৪ জুন) দুপুরে বাঁধ-সংলগ্ন নদীর তীরবর্তী ‘জাফলং রেস্টুরেন্ট’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আটক আমির উদ্দিন সদর উপজেলার দাড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে এবং তিনি ওই রেস্টুরেন্টের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টটিকে ঘিরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এরই মধ্যে বুধবার দুপুরে স্থানীয় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে রেস্টুরেন্টের এক কর্মচারীর বিরুদ্ধে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে হামলা চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পাওয়া গেলে আমির উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয়দের তোলা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে।

অন্যদিকে, গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে রওনা দিলেও উত্তেজিত জনতার বাধার কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং রেস্টুরেন্টটি সম্পূর্ণ পুড়ে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD