বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাবিতে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন, টিএসসি থেকে রাজু ভাস্কর্যে আনন্দ মিছিল বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতার আশ্বাস মন্ত্রীর গাইবান্ধায় ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন, কর্মচারী পুলিশ হেফাজতে ত্রিশালে ১০০ কিমি সড়ক পাকাকরণে এমপি লিটনের মেগা পরিকল্পনা নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিকেশন-রেডি কোয়ান্টিটেটিভ মেথডস ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মেথডোলজি ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ: মেথডস অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত ত্রিশাল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষণা।

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩২ সময় দেখুন

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট কিছু যানবাহন ছাড়া অন্য সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৪ জুন থেকে বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত করা হবে। একই সঙ্গে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবাসংশ্লিষ্ট যানবাহন ছাড়া অন্য সব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিং সেবা, খাবার ও অনলাইন শপিং সরবরাহকারী যানবাহন এবং সরকারি গাড়ি এ নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী ক্যাম্পাসে আসেন। সেই প্রেক্ষাপটে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD