বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ঢাবিতে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন, টিএসসি থেকে রাজু ভাস্কর্যে আনন্দ মিছিল

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৭৮ সময় দেখুন

বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, মেসির বন্ধু ডেন রুলো এবং আর্জেন্টাইন ডেলিগেশন টিমের সদস্য মার্টিন ডি এসকালাদা উপস্থিত ছিলেন।

আয়োজন শেষে অংশগ্রহণকারীরা টিএসসি থেকে আনন্দ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান। এ সময় মেসির জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন সমর্থকরা। আর্জেন্টিনার জাতীয় পতাকা ও মেসির ছবি সম্বলিত ব্যানার নিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থকরা।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, জন্মদিন উদযাপন মানে অতীতের সুন্দর স্মৃতি ও আবেগকে স্মরণ করা। তারা শুধু মেসির জন্মদিনই নয়, বরং তার দুই দশকেরও বেশি সময়ের ফুটবল ক্যারিয়ারের অসংখ্য আনন্দঘন মুহূর্ত ও জাদুকরী পারফরম্যান্সকেও উদযাপন করতে এসেছেন। তিনি বলেন, মেসির কঠোর পরিশ্রম, হাল না ছাড়ার মানসিকতা, শৃঙ্খলা ও বিনয় তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ এবং আর্জেন্টিনার মানুষের ফুটবলপ্রেমের মধ্যে গভীর মিল রয়েছে। এই অভিন্ন আবেগই দুই দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে।

মেসির বন্ধু ডেন রুলো বলেন, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি উচ্ছ্বাস ও ভালোবাসা তাদের মুগ্ধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতবে। ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রনেতা নাহিদুজ্জামান শিপন ও আনিসুর রহমান খন্দকার অনিকসহ বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক উপস্থিত ছিলেন। আয়োজনে সমন্বয় করে বর্ণমালা মিডিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD